ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আযম খান

স্টাফ রিপোর্টার: মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান। দলের দুঃসময়ে রাজপথের এই লড়াকু সৈনিক সদ্য অনুষ্ঠিত হওয়া ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

বর্তমানে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বে থাকা প্রবীণ এই রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন টাংগাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিগত লীগ সরকারের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে এবং টকশোতে পরিচিত মুখ আযম খালেদা জিয়া এবং তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী হিসেবেও কাজ করেছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর আযম খান বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সখীপুর-বাসাইলের সামাজিক, রাজনৈতিক পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখবেন। এ ছাড়া দল মত ও বিরোধী পক্ষের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram