ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩৪
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মানিকগঞ্জের তিনটি আসনেই ধানের শীষ প্রতীকে বিএনপির বিজয়

মানিকগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থীরা।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩টি পোস্টাল কেন্দ্র ও ৫১৫টি ভোটকেন্দ্রের ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা।

ভোটের ফলাফলে, মানিকগঞ্জ-১ (ঘিওর-শিবালয়-দৌলতপুর) আসনে ১৮০টি ভোটকেন্দ্রে মোট ৪,৫৭,২৮৪ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর ধানের শীষ প্রতীকে ১,৩৭,৭৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে মোঃ তোজাম্মেল হক‌ ভোট পেয়েছেন ৭৭,৮১৮। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবু বকর সিদ্দিক দাঁড়িপাল্লা প্রতীকে ৭১,৩১০ ভোট পেয়েছেন।

মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদর উপজেলার আংশিক ) আসনে ১৮৬টি ভোটকেন্দ্রে মোট ৪,৬৭,৪৯৩ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে ১,৭৫,৭৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মোঃ সালাউদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৮১,৫৩১ ভোট।

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে ১৫২টি ভোটকেন্দ্রে মোট ৩,৯৫,৯১৮ ভোটের মধ্যে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা ধানের শীষ প্রতীকে ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মুহাম্মদ সাঈদ নূর রিক্সা প্রতীকে ভোট পেয়েছেন ৬৪,২৪২। এছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ২০,৫৫১ ভোট।

এদিকে, মানিকগঞ্জ-১ আসনের ১৮০টি ভোট কেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৯৯,২৫২ জন আর না ভোট দিয়েছেন ৭৪,৩৬৬ জন।

মানিকগঞ্জ-২ আসনের ১৮৬টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৮৭,৬২৬ জন আর না ভোট প্রদান করেছেন ৫৫,৭৪০ জন।

মানিকগঞ্জ-৩ আসনের ১৫২টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৯১,৯০৮ জন, আর না ভোট দিয়েছেন ৫২,৫৯৫ জন।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram