ঢাকা
১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০২৬

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ, মুহাম্মদ ইউনূসের সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তাদের সম্পদ বিবরণী সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে চব্বিশের ৩০ জুনে এবং পঁচিশের ৩০ জুনে সম্পদ কত ছিল তা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

৩০ জুন, ২০২৪-এ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আর্থিক সম্পদের পরিমাণ ছিল ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩৩ টাকার। নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ ২০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা এবং বাংলাদেশের বাইরে অবস্থিত পরিসম্পদ ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টা মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা।

একবছর পরে ২০২৫ এর ৩০ জুনে মুহাম্মদ ইউনূসের আর্থিক সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকার। নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকা এবং বাংলাদেশের বাইরে অবস্থিত পরিসম্পদ ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা। মোট সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা।

সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী/মেয়াদী আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ার প্রভৃতি কারণে মোট সম্পদের পরিবৃদ্ধি হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে।

তবে, তাদের সম্পদের তথ্য এতদিন প্রকাশ্যে না আসায় সমালোচনা হচ্ছিল। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে প্রকাশ্যে এলো তাদের সম্পদ বিবরণী।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram