ঢাকা
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১৩
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অভিযানে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা ও বাংলাদেশি তরমুজ জব্দ হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮ টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুরের সাতছড়ি-তেলিয়াপাড়া সড়ক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। তাৎক্ষণিক তল্লাশি করে দেখা যায়, ট্রাকভর্তি তরমুজের নিচে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরার বস্তা লুকানো রয়েছে। এ অবস্থায় জিরা ও তরমুজগুলো বিজিবি সদস্যরা জব্দ করেন। অবৈধভাবে আনা জিরা ও জব্দকৃত তরমুজগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram