ঢাকা
প্রকাশিত : November 29, 2025
আপডেট: November 29, 2025
প্রকাশিত : November 29, 2025

তড়িঘড়ি করে পুলিশ কমিশন ও এনজিও সংক্রান্ত আইন পাস করা সমীচীন হবে না: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাইছেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। জনগণের ম্যান্ডেট ছাড়া তাড়াহুড়ো করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলে তিনি।

বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের আগে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে। যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে। এই আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে।

বিবৃতিতে সরকারকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য আহ্বানও জানান মির্জা ফখ্রুল ইসলাম আলমগীর।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram