ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫০
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৫
আপডেট: অক্টোবর ২, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৫

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক কেরুনতলী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় ৩ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৫ রাউন্ড তাজা গুলি এবং শটগানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

জব্দকৃত অস্ত্র-গোলাবারুদ ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram