

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে লোকমান সরদার (৩২) নামের এক দর্জি দোকানদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার দিকে উপজেলার পাখিমারা বাজার সংলগ্ন আদমপুর গ্রামের একটি ভাড়া বাসায়। কলাপাড়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
কলাপাড়া থানার এসআই মোঃ ফোরকান জানায়, নিহতের লেখা চিরকুট অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সঙ্কট ও হতাশার কারণেই গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত যুবক পেশায় একজন কাপড়ের দর্জি ছিলো।
এ ব্যাপারে কলাপাড়া থানার (ওসি) জুয়েল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

