ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২২
প্রকাশিত : আগস্ট ১, ২০২৫
আপডেট: আগস্ট ১, ২০২৫
প্রকাশিত : আগস্ট ১, ২০২৫

আজও শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান

জুলাই সনদের দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার (১ আগস্ট) সকালে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা সড়কের ওপর ত্রিপল বিছিয়ে অবস্থান করছেন। আর অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে একের পর এক বক্তব্য দিচ্ছেন। একইসঙ্গে সড়কের চারদিকে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। এ কারণে ওই এলাকায় বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহন ছেড়ে দেওয়া হচ্ছে।

জুলাই যোদ্ধারা বলছেন, এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

তারা আরও বলছেন, জুলাই সনদ শুধু দাবি নয়, এটি তাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

তাদের ভাষ্য, ‘জুলাই সনদ সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেব, কিন্তু রাজপথ ছাড়ব না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।’

হুঁশিয়ারি দিয়ে জুলাই যোদ্ধারা বলেন, জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করা হবে।

এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ রেখে বিক্ষোভ শুরু করেন ‘জুলাই যোদ্ধারা’। এ সময় ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন অনেক স্লোগান দিতে শোনা যায়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram