ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৮
প্রকাশিত : জুলাই ৩০, ২০২৫
আপডেট: জুলাই ৩০, ২০২৫
প্রকাশিত : জুলাই ৩০, ২০২৫

স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় অভিমানে স্বামীর আত্মহত্যা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাবার বাড়িতে স্ত্রী চলে যাওয়ায় অভিমান করে নুর উদ্দিন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কলাপাড়া পৌরসভা ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নুর উদ্দিন একই এলাকার ফারুক মিয়ার ছেলে।

জানা গেছে, ৬ মাস আগে মাদারীপুর কালকিনি থানার কয়ারিয়া এলাকার দুলাল সরদারের মেয়ে আলিফা আক্তারকে ভালোবেসে বিয়ে করেন নুর উদ্দিন।তাদের সংসার ভালই চলছিল। কিছুদিন আগে আলিফা আক্তারের মা ও ফুফুর সাথে বাবার বাড়িতে বেড়াতে যান। এরপর অনেক চেষ্টা করেও তার স্ত্রীর অভিমান ভাঙাতে পারেননি নুর উদ্দিন। পরে শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে নুর উদ্দিনের ফোনে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল রাত ২টার দিকে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকাল ৮টায় নুর উদ্দিনের রুমের দরজা আটকানো দেখলে মা ফাতেমা বেগম দরজার ফাঁক দিয়ে দেখতে পান তার ছেলে আড়ার সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলতে আছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram