ঢাকা
প্রকাশিত : July 27, 2025
আপডেট: July 27, 2025
প্রকাশিত : July 27, 2025

ইনিংস হার এড়াতে শেষদিনে ভারতের দরকার ১৩৭ রান

একসময় নিশ্চিত জয় মনে হলেও চতুর্থ টেস্ট জিততে বেশ বেগ পেতে হতে পারে ইংল্যান্ডকে। ইংলিশদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন শুবমান গিল ও লোকেশ রাহুল। ইনিংস হার এড়াতে বেশ ভালোভাবেই লড়ছেন ভারতের এই দুই ব্যাটার। তাদের প্রতিরোধে ২ উইকেট হারিয়ে ১৭৪ রানে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। যদিও ভারত এখনও পিছিয়ে ১৩৭ রানে।

এদিন ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ভারত। রানের খাতা না খুলেই ফিরে যান জসওয়াল ও সুদর্শন। তবে সেখান থেকে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন গিল ও রাহুল। দিনের পরের দুই সেশনে আর কোনও উইকেটই হারায়নি ভারত।

১৭২ রানের পার্টনারশিপে ভারতের সাপোর্টাররা এখন ড্রয়ের স্বপ্ন দেখছে। আজ (রোববার) পঞ্চম দিন এই দুই ব্যাটারের ওপরে অনেক কিছু নির্ভর করছে। বলা যায়, বাঁচা-মরা সবই এই দু’জনের ওপরে।

কারণ, আজ তারা যতক্ষণ ক্রিজে কাটাতে পারবেন, ততই মঙ্গল ভারতের। ক্রিকেট দেবতা অবশ্য কোন চিত্রনাট্য লিখে রেখেছেন ম্যানেচেস্টার টেস্টের জন্য, সেটাই এবার দেখার বিষয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram