ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৮
প্রকাশিত : জুলাই ২০, ২০২৫
আপডেট: জুলাই ২০, ২০২৫
প্রকাশিত : জুলাই ২০, ২০২৫

বরিশালের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল রেঞ্জের সব জেলার সব থানায় এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সব থানায় আগামীকাল সোমবার (২১ জুলাই) থেকে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। রোববার (২০ জুলাই) বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌। বর্তমানে ঢাকা রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রংপুর রেঞ্জ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সব থানায় (৪৫৭টি থানা) অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। আগামীকাল সোমবার থেকে বরিশাল ও খুলনা রেঞ্জের সকল জেলার সকল থানায় এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল থানায় (মোট ১২২টি থানা) অনলাইনে সব ধরনের জিডি করা যাবে।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এই সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।

রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে হটলাইন নম্বরে (০১৩২০০০১৪২৮) যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এই হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে। বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram