ঢাকা
প্রকাশিত : May 30, 2025
আপডেট: May 30, 2025
প্রকাশিত : May 30, 2025

সৌদি আরবে পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৪ হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৪ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৯৭টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

শুক্রবার (৩০ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০১টি ফ্লাইটে সৌদি পৌঁছান ৩৮ হাজার ৯৯৭ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৭২টি ফ্লাইটে ২৭ হাজার ৫২৯ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২৪টি ফ্লাইটে ৯ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ হাজার ৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৭১ হাজার ২৩৯ হজযাত্রী।

এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১২ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ গত মঙ্গলবার (২৭ মে) মৃত্যুবরণ করেন চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram