ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২২
প্রকাশিত : মে ২৯, ২০২৫
আপডেট: মে ২৯, ২০২৫
প্রকাশিত : মে ২৯, ২০২৫

কনফারেন্স লিগের শিরোপা চেলসির

উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে পোল্যান্ডের রকলো স্টেডিয়ামে শিরোপা উৎসবে মাতলো চেলসি। এই জয়ের মধ্য দিয়ে এক অনন্য রেকর্ড গড়লো ব্লুজরা। উয়েফার সব ট্রফি জেতা প্রথম ক্লাব হিসেবে ইতিহাসে নাম লেখালো লন্ডনের এই ক্লাব।

ম্যাচ শুরুর আগেই নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ায় চেলসি ও রিয়াল বেতিসের সমর্থকরা। মহাদেশীয় আসরের ফাইনাল মানেই যে আলাদা উত্তেজনা, টের পাইয়ে দিলো তারা।

ম্যাচের শুরু থেকেই চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। তবে ম্যাচের ৯ মিনিটে অভিজ্ঞ ইসকোর নিখুঁত পাস থেকে গোল করেন আব্দেস সামাদ এজালজোউলি। ২১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে জনি। ব্যবধান ২-০ হতেই পারতো কিন্তু শেষ মুহূর্তে গোল পাওয়া হয়নি স্প্যানিশ দলটির। এরপর চেলসির ওপর আরও চাপ বাড়াতে থেকে লিডে থেকেই বিরতিতে যায় বেতিস।

তবে ম্যাচের দৃশ্যপট বদলে যায় দ্বিতীয়ার্ধে। যার শুরুটা হয় এনজো ফার্নান্দেজকে দিয়ে। ৬৫ মিনিটে চমৎকার এক হেডে চেলসিকে সমতায় ফেরান তিনি। ম্যাচের ৭০ মিনিটে নিকোলাস জেকসনের গোলে চালকের আসনে বসে দলটি। দুটি গোলেই বলের যোগান দেন পালমার।

ম্যাচের ৮৩ মিনিটে বেতিসের জালে আরও একবার গোল জড়ায় ব্লুজরা। গোল পান ধারে চেলসিতে খেলা ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার জ্যাডোন সানচো। ইনজুরি সময়ে বেটিসের কফিনে শেষ পেরেক ঠোকেন মইজেস কাইসেদো। শিরোপা উৎসবে মাতে চেলসি।

এই জয়ের মাধ্যমে তার প্রথম মৌসুমেই চেলসির ট্রফিখরা ঘোচালেন কোচ এনসো মারেস্কা। একইসঙ্গে, পরবর্তী মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে দলটি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram