ঢাকা
প্রকাশিত : April 23, 2025
আপডেট: April 23, 2025
প্রকাশিত : April 23, 2025

অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

শেষ মুহূর্তের গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে টেবিলের তিনে উঠে আসলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ২-১ ব্যবধানের জয় পেয়েছে সিটিজেনরা।

ইতিহাদে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো অ্যাস্টন ভিলা। তবে মার্কাস রাশফোর্ডের শট প্রতিহত হয়ে গোল পোস্টে। পাল্টা আক্রমণে ম্যাচের সপ্তম মিনিটে বার্নার্ডো সিলভার গোলে লিড নেয় ম্যানসিটি। অবশ্য ১৮ মিনিটে সফল স্পটকিক গোলে ভিলাকে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড।

এরপর ম্যাচের ৮২ মিনিটে মার্মাউশের গোল অফসাইডে বাতিল হলে লিড নেয়া হয়নি সিটিজেনদের। তবে ম্যাচের যোগ করা সময়ে পর্তুগিজ মিডফিল্ডার নুনেসের গোলে জয় নিশ্চিত হয় ম্যানসিটির।

এই জয়ের মধ্য দিয়ে ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে আসলো পেপ গার্দিওয়ালা শিষ্যরা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram