ঢাকা
প্রকাশিত : February 28, 2025
আপডেট: February 28, 2025
প্রকাশিত : February 28, 2025

মুসলিম বিশ্বকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন জাতিসংঘ মহাসচিব

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুতেরেস। তিনি বলেন, রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে।

তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় গুতেরেস শুভেচ্ছা জানিয়েছেন গুতেরেস। 

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন এবং এই উপলক্ষ্যে আমি তাদেরকে আমার উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি।’

রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, রমজান হলো ‘পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ’ এবং ‘কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ।’

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram