ঢাকা
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৪
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২৫
আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ভালবাসা দিবস পালন না করার আহ্বান ছাত্রশিবিরের

বিশ্ব ভালবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে) পালন না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ সংগঠনটি সকল ক্যাম্পাসে ভালোবাসা দিবস উপলক্ষে কনসার্টসহ যেকোনো ধরনের অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানায়।

সংগঠনটির দেওয়া পোস্টে সংযুক্ত ফটোকার্ডে লেখা ছিল, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়। ভালোবাসা দিবসকে না বলুন, সুস্থ সংস্কৃতির বিকাশ করুন।

এদিকে আজ শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে ছাত্রশিবিরের পেজ থেকে আরও একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যেখানে অভিভাবকদের উদ্দেশে বলা হয়, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার ছেলে-মেয়েদের সঙ্গে সময় ব্যয় করুন। সন্তানকে একা ছেড়ে দেবেন না।

এরপর সকাল ৯টা ২৭ মিনিটে আবারও আরেকটি পোস্ট দিয়ে সংগঠনটি জানায়, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়।

বিশেষ এই দিন প্রসঙ্গে ছাত্রশিবিরের এই আহ্বানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই সঙ্গে তাদের এই অবস্থানের সমর্থন ও বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে।

মূলত, এ সংগঠনটি বরাবর পশ্চিমা সংস্কৃতির প্রভাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। অপরদিকে দেখা যায়, তরুণদের মধ্যে ভালোবাসা দিবস উদযাপনের উৎসাহ দিন দিন বেড়েই চলেছে।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে শক্তভাবে বলা হয়েছে, আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো মিল নেই। তাই সুস্থ সংস্কৃতি বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram