ঢাকা
প্রকাশিত : June 24, 2024
আপডেট: June 24, 2024
প্রকাশিত : June 24, 2024

‘জায়েদ খানের সঙ্গে রোমান্স সম্ভব নয়’

প্রার্থনা ফারদিন দীঘি বিজ্ঞাপনের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রাখেন। পরবর্তীতে চিত্রনায়িকা হিসেবে ঢালিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন। বর্তমানে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে নিজের কাজের পাশাপাশি চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে কথা বলেছেন দীঘি। এ সময় অভিনেত্রী জানান, জায়েদ খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি।

দীঘি বলেন, জায়েদ খানের সঙ্গে পর্দায় রোমান্স করা সম্ভব নয়। কারণ, তাকে চাচ্চু ডাকি।

এদিকে দীঘিকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ হয় নেটদুনিয়ায়। এর কারণ জানতে চাইলে দীঘি বলেন, আলোচনা-সমালোচনা সবাইকে নিয়েই হয়, কিন্তু আমারটা হাইলাইটস হয় বেশি। হতে পারে আমার নাম হলে নিউজ ছড়ায় বেশি।

আমি মনে করি, আমার নামে একটা রিউমার আসলে সেটাকে পুঁজি করে অনেকে টিআরপি পাচ্ছেন। তখন বোঝা যায়, আমি আলাদা। এজন্যই আমার নাম ব্যবহার করা হচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জংলি সিনেমায় কাজ করছেন দীঘি। চলতি বছরই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram