ঢাকা
প্রকাশিত : October 22, 2026
আপডেট: October 22, 2026
প্রকাশিত : October 22, 2026

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) মধ্যরাতে লাগা আগুনে গোডাউনে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

জানা যায়, তারাবো পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিল্লাল মাদবরের মালিকানাধীন ঝুটের গোডাউনে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে, এর আগেই গোডাউনে থাকা প্লাস্টিকের ড্রামসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

কর্তৃপক্ষের দাবি, কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram