ঢাকা
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৪
প্রকাশিত : মে ১৯, ২০২৬
আপডেট: মে ১৯, ২০২৬
প্রকাশিত : মে ১৯, ২০২৬

নেইমারকে রেখেই ব্রাজিলের ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সব শঙ্কা জয় করে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

ইনজুরির কারণে গত তিন বছরে সিংহভাগ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। বিশ্বকাপ দলে থাকা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সুস্থ হয়ে গত কয়েক ম্যাচে সান্তোস-এর হয়ে ভালো পারফর্ম করায় বিশ্বকাপ দলে জায়গা পেলেন ব্রাজিলের এই পোস্টার বয়।

ব্রাজিল দলের বাকি সদস্যরা হলেন— অ্যালিসন, এদেরন, ওয়েভারতন, অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, রজার ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস, ওয়েসলি, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, ফাবিনিও, লুকাস পাকেতা, এনদ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইস এনরিকে, মাথেউস কুনিয়া, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।

ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোত্তি বলেন, আমরা সারা বছর ধরে নেইমারকে মূল্যায়ন করেছি এবং দেখেছি যে, শেষ মুহূর্তে সে ধারাবাহিকভাবে খেলেছে এবং তার শারীরিক অবস্থার উন্নতি করেছে।

তিনি আরও বলেন, তার খেলার, না খেলার, বেঞ্চে থাকার বা মাঠে নামার সম্ভাবনা রয়েছে। বিশ্বাস করি সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অন্য ২৫ জন খেলোয়াড়ের মতো তারও একই ভূমিকা এবং একই দায়িত্ব রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram