ঢাকা
প্রকাশিত : July 30, 2026
আপডেট: July 30, 2026
প্রকাশিত : July 30, 2026

গ্যাভিকে ৬০ কোটি ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

বিশ্বের দরিদ্র দেশগুলোর টিকাদান কর্মসূচি সম্প্রসারণেরর জন্য টিকা কিনতে সহায়তা প্রদানকারী সংস্থা গ্যাভিকে কংগ্রেস অনুমোদিত ৬০ কোটি ডলার ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র টিকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় এই অর্থ আটকে রাখা হয়েছিল। তবে তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। খবর রয়টার্সের।

বুধবার (২৯ জুলাই) ট্রাম্প প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্যাভি পারদযুক্ত টিকার পরিবর্তে নতুন পারদমুক্ত বিকল্প টিকার ব্যবহার বাড়াতে সম্মত হওয়ার পরই এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্র আবারও গ্যাভির পরিচালনা পর্ষদে (বোর্ড) নিজের অবস্থান ফিরে পাওয়ার আশা করছে। পাশাপাশি ভবিষ্যতে গ্যাভিকে যুক্তরাষ্ট্রের যেকোনো সহায়তা সংস্থাটির সংস্কার বাস্তবায়ন, জবাবদিহি এবং কার্যকারিতার প্রমাণিত অগ্রগতির ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

এর আগে, গ্যাভির মোট অর্থায়নের প্রায় ১৩% যুক্তরাষ্ট্র বহন করত। যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হওয়া এবং অন্যান্য উচ্চ আয়ের দেশগুলোর অনুদান কমে যাওয়ায় তৈরি হওয়া ঘাটতি মোকাবিলায় গ্যাভি ব্যয় কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

গ্যাভির প্রধান নির্বাহী সানিয়া নিশতার জানান, সংস্থাটি ধীরে ধীরে এমন টিকার ব্যবহার থেকে সরে আসছে, যেগুলোতে পারদভিত্তিক সংরক্ষণকারী (মারকারি-ভিত্তিক প্রিজারভেটিভ) রয়েছে। এই উপাদান নিয়ে রবার্ট এফ. কেনেডি জুনিয়র উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এর আগে, গত জুনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, শিশুদের টিকাদানে সহায়তাকারী জেনেভাভিত্তিক সংস্থা গ্যাভির সঙ্গে আবার কাজ শুরু করার সময় এসেছে। কারণ গ্যাভি বিশ্বের দরিদ্র দেশগুলোকে হাম, ডিপথেরিয়াসহ বিভিন্ন রোগের টিকা কিনতে সহায়তা করে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram