ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৪
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৬
আপডেট: জুলাই ১৪, ২০২৬
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স থেকে ১৬ রাফাল যুদ্ধবিমান কিনছে ইউক্রেন

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে ফ্রান্সের কাছ থেকে ১৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ইউক্রেন। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন জানিয়েছেন, ২০২৮ থেকে ২০২৯ সালের মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিমানগুলো ইউক্রেনের বিমানবাহিনীর বহরে যুক্ত হবে।

শুধু যুদ্ধবিমান সরবরাহই নয়, ইউক্রেনকে বড় ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের সিদ্ধান্তও নিয়েছে প্যারিস। এর অংশ হিসেবে রাফাল যুদ্ধবিমানে ব্যবহৃত বিভিন্ন বিল্ট-ইন অস্ত্র দেশেই উৎপাদনের অনুমতি পেয়েছে কিয়েভ। এর ফলে প্রথমবারের মতো ফ্রান্সের উন্নত সামরিক অস্ত্র তৈরির লাইসেন্স পেল জেলেনস্কি প্রশাসন।

এই লাইসেন্সের আওতায় এখন থেকে ইউক্রেন নিজস্ব কারখানায় এএএসএম এয়ার-টু-গ্রাউন্ড গাইডেড বোমা, অ্যাস্টার আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং স্ক্যাল্প দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে পারবে। বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে পশ্চিমা অস্ত্রের সরবরাহের ওপর নির্ভরতা কমাতে এবং দীর্ঘমেয়াদে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে এটি ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এর পাশাপাশি ইউক্রেনকে উন্নত ফরাসি রাডার ব্যবস্থা সরবরাহের ঘোষণাও দিয়েছে ফ্রান্স। একই সঙ্গে পাঠানো হবে সর্বাধুনিক স্যাম্প-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং ড্রোন প্রতিহত করতে সক্ষম।

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই সহায়তা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সামরিক সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিতও দিচ্ছে এই পদক্ষেপ, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram