ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০২
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬
আপডেট: জুলাই ৯, ২০২৬
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

আজ চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি

রাষ্ট্রীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। উত্তর-পূর্ব ইরানের মাশহাদে নিজ জন্মশহরে তাকে কবরস্থ করা হবে।

ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে এরইমধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। এরপর জানাজার জন্য মরদেহ আনা হয় ইমাম রেজা মাজার কমপ্লেক্সে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন তিনি।

খামেনি ১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন। শহরটিকে অত্যন্ত পবিত্র হিসেবে মনে করেন শিয়া মুসলিমরা। শিয়াদের যে শীর্ষ ১২ নেতা আছে, তাদের অন্যতম ইমাম রেজার মাজার এই মাশহাদে অবস্থিত। ধারণা করা হচ্ছে, খামেনিকে ধর্মীয় নেতা হিসেবে স্বীকৃতি দিতে ইরানের এই সবচেয়ে পবিত্র উপাসনালয়ে সমাহিত করা হবে।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় খামেনিকে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে।

এর আগে, ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও একই কমপ্লেক্সে দাফন করা হয়েছিল।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram