ঢাকা
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৮
প্রকাশিত : জুলাই ২, ২০২৬
আপডেট: জুলাই ২, ২০২৬
প্রকাশিত : জুলাই ২, ২০২৬

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ বৈঠক শেষ, চ্যানেল তৈরিতে সম্মত

কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের পরোক্ষ কারিগরি বৈঠক শেষ হয়েছে।

বুধবার (২ জুলাই) কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের উপস্থিতিতে আলাদা আলাদা কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে জানা যায় আল জাজিরা এক প্রতিবেদনে।

বৈঠক শেষে ইরানের প্রতিনিধি দলের প্রধান তথা দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, পূর্বনির্ধারিত সমঝোতা স্মারকের কোনো রকম লঙ্ঘন বা এর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সরাসরি আলোচনার জন্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি বিশেষ ‘যোগাযোগ চ্যানেল’ চালু করা হবে। এর ফলে যেকোনো জরুরি পরিস্থিতি বা ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে। এছাড়া কাতারে আটকে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলারের হিমায়িত তহবিল বা ফ্রোজেন ফান্ডের একটি অংশ দিয়ে তেহরানের প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়েও অগ্রগতি হয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, দুই দিনের এই আলোচনায় মূল এজেন্ডা ছিল মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ নিরাপদ ও সচল রাখা।

বৈঠক চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা পুনর্ব্যক্ত করেছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সাথে আলোচনা খুব ভালোভাবেই এগিয়ে চলছে। বিশেষ করে ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগামী ৯ জুলাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার পর দুই পক্ষ আবারও পরবর্তী ধাপের বৈঠকে বসবে বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram