ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২৮
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৫

কাতারে ইসরায়েলি হামলা, নিরাপদ আছেন হামাস নেতারা

কাতারে ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বেচে গেছেন হামাস নেতারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের অবস্থানরত এলাকা লক্ষ্য করে অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

হামলায় হামাস নেতারা নিরাপদ থাকলেও ক্ষতিগ্রস্ত হয় তাদের অবস্থান করা হোটেল। গাজায় যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে আলোচনা করছিলেন হামাস নেতারা। হামলার লক্ষ্য ছিল খলিল আল হায়া, জাহের জাবারিনসহ আরও কয়েকজন হামাস নেতা।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার সমন্বয়ক ছিলেন তিনি নিজেই। এদিকে তেলআবিবের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে কাতার।

উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী গতকাল অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায় তাদের কাতারের রাজধানীতে শীর্ষ হামাস নেতাদের ওপর হত্যাচেষ্টা চালায়।

এই হামলা এমন এক সময় হয়, যখন কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। এই হুমকির কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন, দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।

অপরদিকে, এই হামলাকে ‘কাপুরুষের কাজ’ বলে আখ্যা দিয়েছে কাতার। তবে, হামলা প্রসঙ্গে এখনও কোন বিবৃতি দেয়নি হোয়াইট হাউস।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram