ঢাকা
প্রকাশিত : August 12, 2026
আপডেট: August 12, 2026
প্রকাশিত : August 12, 2026

যশোরে যৌনপল্লি এলাকায় অভিযান, দুই নারীসহ ১০ জন আটক

যশোর প্রতিনিধি: যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি-বাবুবাজার যৌনপল্লি এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক কর্মকাণ্ড ও অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে শেখহাটির বিথি, রূপদিয়ার শাহিলা আক্তারসহ যশোরের বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওসি মাসুম খান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram