ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৬
প্রকাশিত : মে ৩০, ২০২৫
আপডেট: মে ৩০, ২০২৫
প্রকাশিত : মে ৩০, ২০২৫

নিষেধাজ্ঞার আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ৩০ দিন সময় দিলো ট্রাম্প প্রশাসন

বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে নিজ অবস্থান ব্যাখ্যা করতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে  ৩০ দিন সময় দিয়েছে তারা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে পাঠানো যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নোটিশ অব ইনটেন্টে জানানো হয় বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করা হবে। পাঁচ পৃষ্ঠার ওই নোটিশে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অধিকার বাতিলের কারণ ব্যাখ্যা করা হয়। 

কিন্তু গতকাল (বৃহস্পতিবার) আদালতে শুনানির আগে ট্রাম্প প্রশাসন জানায়, তাৎক্ষণিক নয় বরং নিজ অবস্থান ব্যাখ্যা করতে হার্ভার্ডকে দেওয়া হচ্ছে ৩০ দিন সময়।

তাই এই নিষেধাজ্ঞা কার্যকরে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যালিসন বুরো। তিনি জানান, স্থিতাবস্থা বজায় রাখতে হবে। অর্থাৎ হার্ভার্ড এখনই আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে বাধা পাবে না। ভিসা কার্যক্রমে যাতে কোনো পরিবর্তন না আসে, দুই পক্ষ মিলে এমন সমাঝোতায় পৌঁছাতে হবে।

গত ২২ মে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোম ঘোষণা দেন, হার্ভার্ডকে স্টুডেন্ট ভিসা প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় পর্যাপ্তভাবে প্রশাসনের অনুরোধ মানেনি। রক্ষণশীলদের প্রতি পক্ষপাতিত্ব ও ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ছড়ানোর অভিযোগও তোলা হয়। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে হার্ভার্ড। তাদের দাবি, ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ শিক্ষার্থীদের বাকস্বাধীনতা হরণ করছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram