ঢাকা
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৪
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৬
আপডেট: এপ্রিল ২৬, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৬

রাবি শিক্ষককে ‘হুমকি’: নেপথ্যে ছাত্রদল নেতা শরিফুল

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক–এর একটি ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর এক নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তার মন্তব্যে লিখেছেন—“শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে।”

জানা যায়, অভিযুক্ত শরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়া জেলায়।

সূত্র মতে, সম্প্রতি ড. আমিরুল ইসলাম কনক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, যেখানে তিনি দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। ওই পোস্টের মন্তব্য ঘিরেই এই বিতর্কের সূত্রপাত।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এ ধরনের মন্তব্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-সংস্কৃতির সঙ্গে অসঙ্গত উল্লেখ করে নিন্দা জানান এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তোলেন।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক ইমরান লস্কর বলেন, “কনক স্যার অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সবসময় সোচ্চার। এমন একজন শিক্ষককে প্রকাশ্যে হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক।”

ঘটনা প্রসঙ্গে ড. আমিরুল ইসলাম কনক বলেন, “আমি চাই শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হোক এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হোক। কিন্তু অনেকেই অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে।”

তিনি আরও জানান, মন্তব্যটি তার কাছে অশোভন মনে হয়েছে এবং তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে ভাষা সংযত করার আহ্বান জানিয়েছেন। বিষয়টি তিনি সিনিয়র শিক্ষকদেরও অবহিত করবেন বলে জানান।

অভিযুক্ত শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বর্তমানে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ রেখেছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram