ঢাকা
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৪
প্রকাশিত : নভেম্বর ৩, ২০২৫
আপডেট: নভেম্বর ৩, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৩, ২০২৫

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় ২ মাস, রাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে প্রথমবার অংশগ্রহণ করা ৪৭তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা লিখিত পরীক্ষার সময়সীমা মাত্র দুই মাস নির্ধারণ করায় প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা।

৪৭ তম বিসিএস পরীক্ষার প্রিলিতে উত্তীর্ণ রাবি শিক্ষার্থী মাহাবুব আলম বলেন, যেখানে প্রতিটি বিসিএসে লিখিত প্রার্থীরা কমপক্ষে ৬ থেকে ৭ মাস সময় পেয়েছে। সেখানে ৪৭ তম লিখিত প্রার্থীরা পাচ্ছে মাত্র ২ মাস, যা প্রথমবারের মতো অংশগ্রহণ করা শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্য। এই অল্প সময়ে সিলেবাস বুঝতেই চলে যাবে।

তিনি আর‌ও বলেন, জমে থাকা বিসিএস এর নিয়োগগুলো এক বছরে শেষ করতে ৪৭তম বিসিএস-কেই কেন বলিদান দিতে হচ্ছে? কীসের স্বার্থে, কাদের বিশেষ সুযোগ দেওয়ার জন্য ৪৭-কে বলির পাঠা বানানো হচ্ছে পিএসসিকে এর জবাব দিতে হবে।

এক‌ই সাথে তিনি প্রশ্ন করেন, ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর নেওয়ার লক্ষ্যে রুটিন প্রকাশ করা হয় ২৬ অক্টোবরে। মানে লিখিত পরীক্ষা নেওয়ার এক মাস আগে রুটিন প্রকাশ করা হয়েছে। পিএসসি বলছে, ৪৬তম বিসিএস থেকে দুইমাস আগে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করবে, তাহলে ৪৭তম বিসিএস-এ কেন সেই নিয়ম মানা হচ্ছে না?

উল্লেখ্য, ৪৭ তম বিসিএসের প্রিলি পরীক্ষা হয়েছে গত ১৯ সেপ্টেম্বর এবং ৬৯ দিন সময় দিয়ে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ২৭ নভেম্বর।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram