

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন(জকসু) অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) বিধি শীঘ্রই অনুমোদিত হবে। অনুমোদিত বিধি অনুসারে জকসুর নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে আগামী ০৮ অক্টোবর, ২০২৫।
এরপর যথাক্রমে ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন, ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়ের মাধ্যমে জকসু নির্বাচন নীতিমালা ও আচরন বিধি প্রণয়ন হবে ২য়-১০ তম দিন পর্যন্ত, জকসু নির্বাচন তফসিল প্রস্তুত ও ঘোষণা ১১ তম দিনে, ভোটার তালিকা প্রস্তুত ১৮ তম দিনে, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৯ তম দিনে, ভোটার তালিকা সংশোধন (আপত্তি/অন্তর্ভুক্তিসহ) ২৫ তম দিনে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৮ তম দিনে, মনোনয়ন জমা দান ৩৫ তম দিনে, মনোনয়ন বাছাই ৩৭ তম দিনে, মনোনয়নে আপত্তি (যদি থাকে) নিষ্পত্তিকরণ ৩৯ তম দিনে, চূড়ান্তপ্রার্থী তালিকা প্রকাশ ৪০ তম দিনে, প্রচার ৪৬ তম দিনে এবং সর্বেশষ ভোটগ্রহণ ও অফিসিয়াল ফলাফল প্রকাশ ৪৮ তম দিনে অর্থাৎ ২৭ নভেম্বর ২০২৫।
বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, সংবিধি/বিধি মোতাবেক রোডম্যাপ বাস্তবায়িত হবে।

