ঢাকা
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৩
প্রকাশিত : আগস্ট ১৯, ২০২৫
আপডেট: আগস্ট ১৯, ২০২৫
প্রকাশিত : আগস্ট ১৯, ২০২৫

মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি : এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের অনুমতি নেননি বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের পূর্বে দলের মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের অনুমতি নেননি। যা দলীয় শৃঙ্খলের গুরুতর ব্যত্যয় হিসাবে পরিগণিত হয়েছে।

এর আগে, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে দলটির আহ্বায়ক এবং সদস্যসচিবের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এতদ্বারা বহিষ্কার করা হলো।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram