

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাজীপাড়া গোরস্থানের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ করেছে এসআরবি-৫ এর একটি দল।
এসআরবি’র চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার এএসপি তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি দলের সদস্যরা বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার সময় সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাজীপাড়া গোরস্থানের ভিতর কালো রংয়ের কাপড়ের একটি ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবরের ভিত্তিতে এসআরবি-৫ এর একটি দল অভিযান চালায়।
পরে ব্যাগের ভিতর রক্ষিত সাদা স্বচ্ছ ১০টি পলি প্যাকেটে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ করে এসআরবি’র একটি দলের সদস্যরা।

