ঢাকা
প্রকাশিত : October 20, 2026
আপডেট: October 20, 2026
প্রকাশিত : October 20, 2026

যশোরে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

শহিদ জয়, যশোর: যশোরের অভয়নগরে নিজ ঘর থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রামনগর গ্রামের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যার কারণ অনুসন্ধান ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি তাঁর এক বোনের সঙ্গে বাড়িতে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) তাঁর বোন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একা ছিলেন।

নিহতের মেয়ে পান্না বেগম বলেন, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাঁর মাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে ঘরের ভেতরে খাটের ওপর তাঁর মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পান্না বেগমের অভিযোগ, ঘরের মালামাল এলোমেলো অবস্থায় ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর ধারণা, মাকে হত্যার পর এসব জিনিস নিয়ে গেছে দুর্বৃত্তরা।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram