ঢাকা
প্রকাশিত : August 25, 2026
আপডেট: August 25, 2026
প্রকাশিত : August 25, 2026

বঙ্গোপসাগরে বরগুনার ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে ৫ জেলে।

গতকাল সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুয়াকাটা থেকে দক্ষিণ-পূর্বে ৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ঘটে এই দুর্ঘটনা।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েকদিন আগে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা হয় ‘এফবি বরকত’। কিন্তু সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোমবার ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর অন্য একটি ট্রলার ৮ জেলেকে জীবিত উদ্ধার করে। নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়েছে। ডুবে যাওয়া ট্রলারে থাকা ১৩ জনের বাড়িই পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram