ঢাকা
প্রকাশিত : August 18, 2026
আপডেট: August 18, 2026
প্রকাশিত : August 18, 2026

সোনাগাজীতে ফ্যামিলি কার্ডের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন সেই ছাত্রলীগ নেতা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন সেই ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল জাবের।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারির স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন করেন তিনি। আব্দুল্লাহ আল জাবের চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ চরমজলিশপুর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ কমিটি কর্তৃক প্রকাশিত তালিকায় ৮ নম্বর ক্রমিকে তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তবে হঠাৎ অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত পারিবারিক সমস্যার কারণে তার পক্ষে ওই পদে যোগদান করা সম্ভব হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে পরিবারকে প্রয়োজনীয় সময় দেওয়া এবং দায়িত্ব পালন তার জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যা দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।

এ কারণে বর্তমান পারিবারিক পরিস্থিতি বিবেচনা করে তাকে তথ্য সংগ্রহকারী পদে যোগদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি এবং তার আবেদনটি গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

এর আগে রোববার (১৬ আগস্ট) রাতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় আব্দুল্লাহ আল জাবেরের নাম প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। তিনি চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় তার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

আব্দুল্লাহ আল জাবের অব্যাহতি চেয়ে আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অব্যাহতির আবেদন পৌঁছে দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন অব্যাহতি চেয়ে আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল্লাহ আল জাবেরের আবেদনটি তিনি পেয়েছেন। যেহেতু তিনি আবেদন করেছেন সেহেতু কমিটি ওয়েটিং লিষ্টে যিনি প্রথম স্থানে আছেন তাকে পরবর্তীতে নিয়োগের সিদ্ধান্ত নিবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram