ঢাকা
প্রকাশিত : August 7, 2026
আপডেট: August 7, 2026
প্রকাশিত : August 7, 2026

রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই: ডা. শফিকুর রহমান

বাগেরহাট প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি হচ্ছে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা। এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার লোকদের স্থান নেই। এখন দেশে আমরা সেই অবস্থা দেখছিনা। দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আরো বলেন, আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের জামায়াতে ইসলামীর সাথে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে। তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে। তারা এখনো দুঃখ প্রকাশ করেনি। পক্ষান্তরে তারা হুমকি ধামকি দিয়ে আসছে। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন ? সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না। বরং তিনি কেন বলছেন আমি ঢুকে যাবো।

এটা সরকার ভাল বলতে পারবে জানিয়ে জামায়াতের আমীর আরো বলেন, বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে, শুধু আমরাই নই এখন জনগণই বলছে বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ। এই অল্প সময়ের মধ্যে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। সরকার যদি আমাদের সহযোগিতা চাইত তাহলে অনেক সমস্যার সমাধান হতো বলে বিশ্বাস করি।

এই মতবিনিময় অনুষ্ঠানে জামায়াত ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মো. ইউনুসসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এরপর সকাল সাড়ে ১১টায় বাগেরহাট শহরের আলীয়া মাদরাসায় জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে যোগ দান করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দুপুরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে জুমআর নামাজ আদায় শেষে সার্কিট হাউসে ফিরে বিকেল ৪ টায় ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করেন তিনি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram