ঢাকা
প্রকাশিত : July 22, 2026
আপডেট: July 22, 2026
প্রকাশিত : July 22, 2026

গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে আদালত চলাকালীন সময়ে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে মাথা ফেঁটেছে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবীশ আইনজীবীর। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের এমন অপ্রত্যাশিত ব্যবহারের জন্য আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বুধবার (২২ জুলাই) আদালত চলাকালীন সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ, আদালত-২ এর বিচারক মোঃ সুজন মিয়ার আদালত চলাকালীন সময়ে আদালত কক্ষের বসার বেঞ্চের পিছনের দিকে আইনজীবীদেরকে কথা বলতে দেখে বিচারক মোঃ সুজন মিয়া কাঁচের পেপার ওয়েট ওই আইনজীবীকে লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লেগে তার মাথা ফেটে যায়। তাৎক্ষনিকভাবে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জুলকদর রহমান তীব্র ক্ষোভ ও বিচারকের এমন ব্যবহার অনাকাংখিত হিসএবে উল্লেখ করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাড. এম এ আলম সেলিম ক্ষোভ ও নিন্দা জানিয়ে এ ঘটনার তদন্ত ও বিচার দাবী জানান।

এ বিষয়ে বিচারক মোঃ সুজন মিয়ার সাথে মোবাইল ফোনে (০১৫১৫২৯৮৮৪৭) এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram