ঢাকা
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫১
প্রকাশিত : জুলাই ১৯, ২০২৬
আপডেট: জুলাই ১৯, ২০২৬
প্রকাশিত : জুলাই ১৯, ২০২৬

ফেনীর সোনাগাজীতে হঠাৎ টর্নেডোতে ৩৫ পরিবার লন্ডভন্ড

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে ৪০ সেকেন্ডের হঠাৎ টর্নেডোতে ৩৫টি পরিবার লন্ডভন্ড হয়ে গেছে। মতিগঞ্জ ইউনিয়নের মধ্যমে স্বরাজপুর গ্রামে রোববার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, বিকট শব্দে হঠাৎ টর্নেডো বয়ে যায়। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা, ২০টির মত ছোট বড় ঘর উড়ে যায়। ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও উড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ করে ঘর, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ধুমড়েমুচড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।

বৃদ্ধ সাহাব উদ্দিন জানান, তার ৭০ বযসের জীবনে এমন টর্নেডো আর দেখেননি। হঠাৎ করে যেন কেয়ামত বয়ে গেছে। মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়েছি। ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছি। তাদেরকে সরকারিভাবে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, তিনি খবর পেয়েছেন। জেলা সদরে জেলা প্রশাসনের এক সভায় যুক্ত থাকায় ঘটনাস্থলে যেতে কিছুটা বিলম্ব হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram