ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৪
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬
আপডেট: জুলাই ৯, ২০২৬
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে তাহিরপুরে নদ-নদী ও হাওরের পানি বাড়ছে

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা, পাটলাইসহ বিভিন্ন নদ-নদী ও টাংগুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে পানি বাড়তে শুরু করেছে।

পানি বাড়ায় উপজেলার মাহতাবপুর, নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পানি আরও বাড়লে বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করবে, এমন পরিস্থিতি হাওর পাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

এদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তাহিরপুরের লাউড়েরগড়ে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যাদুকাটা নদীর পানি বিপদসীমার ০.৩৫ মিটার নিচে রয়েছে। জেলায় গত ২৪ ঘটনায় ১১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানির লেভেল ৫১ সেমি বৃদ্ধি পেয়েছে। পানি বিপদসীমার ০.৬০ মিটার নিচে রয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ ২৬৫ মিলি বৃষ্টিপাত হয়েছে।

তাহিরপুর উপজেলা সীমান্তের চারাগাও এলাকার বাসিন্দা এইচ এম আব্দুল হামিদ জানান, টানা বৃষ্টিতে ভারত থেকে ছড়া দিয়ে প্রবল বেগে পানি ভাটির দিকে নামায় বসতবাড়ি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ছড়ার পাড়ের বসত বাড়ি, মাদ্রাসা ভাঙনের মুখে পড়ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক জানিয়েছেন, টানা বৃষ্টিপাত আগামী ৭২ ঘন্টা হওয়ার পূর্বভাস রয়েছে, এতে করে নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যা হতে পারে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, পরিস্থিতি অনুয়ায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram