ঢাকা
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৯
প্রকাশিত : জুন ১৬, ২০২৬
আপডেট: জুন ১৬, ২০২৬
প্রকাশিত : জুন ১৬, ২০২৬

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাঁঠালিয়া গ্রামের এক তরুণীর প্রেমের টানে সুদূর চীন ছুটে এসেছেন চীনা যুবক। বর্তমানে মেয়েটি নীল নগর গ্রামে তার মামার বাড়িতে আছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াএলি (Jia Aili) নামের এক যুবকের সাথে নবীনগরের কাঁঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সম্প্রতি জিয়াএলি প্রেমের সম্পর্কের টানে চীন থেকে বাংলাদেশে আসেন এবং গতকাল (১৫/৬/২৬) রাতে নবীনগরের নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান। চীনা যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকেই তাকে এক নজর দেখার জন্য সেখানে ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাষাগত ও সাংস্কৃতিক ভিন্নতা থাকা সত্ত্বেও দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন জিয়াএলি।

এ বিষয়ে স্বপ্না আক্তার ও তার পরিবারের পক্ষ থেকে জানা যায়, সে মুসলিম হয়ে স্বপ্না আক্তারকে বিয়ে করতে চায়, আগামীকাল আমরা আইনি বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাব।

স্থানীয়রা বলছেন, প্রেমের টানে চীন থেকে নবীনগরে আসার এমন ঘটনা এ অঞ্চলে বিরল, যা সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram