ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০০
প্রকাশিত : জুন ৫, ২০২৬
আপডেট: জুন ৫, ২০২৬
প্রকাশিত : জুন ৫, ২০২৬

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঈশ্বরদীসহ এই এলাকার মানুষ, বড় থেকে ছোট সকলেরই কৃষির সঙ্গে একটি আত্মিক সম্পর্ক আছে। যে এলাকার মানুষের কৃষির সঙ্গে আত্মিক সম্পর্ক রয়েছে, সে এলাকাই তো বাংলাদেশের কৃষির নেতৃত্ব দেবে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীর মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সম্ভবতা যাচাই করব, ঈশ্বরদীতে লিচুর জন্য কোনো সংরক্ষণাগার বা হিমাগার করা যায় কিনা। আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত সমাধান হবে সেই সমাধান, যা আমাদের খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। লিচুর জন্য কী করা যায়, সেটি নিয়েও আমরা পরীক্ষা-নিরীক্ষা করব। সেটা হিমাগারে সংরক্ষণ করা হোক বা অন্য কোনো উপায়ে সংরক্ষণ করা হোক।

আর অবশ্যই মাননীয় কৃষিমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে অবহিত করব এবং তাঁকে অনুরোধ করব এ বিষয়ে একটি গবেষণা চালানোর জন্য। আজ আমরা লিচুর যে পচন দেখতে পেলাম গরমের কারণে হোক বা কীটনাশকের কারণে পুড়ে যাওয়ার কারণে হোক এর প্রকৃত সমাধান কী, তা নিয়ে গবেষণা করে একটি ভালো সমাধান বের করতে হবে, যাতে ভবিষ্যতে আমরা লিচুর আরও ভালো ফলন পাই।

তিনি আরো বলেন, আপনাদের কৃষকদের প্রতিটি উদ্ভাবনী উদ্যোগে এই সরকারের সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আপনারা দোয়া করবেন, যে প্রত্যাশা নিয়ে আপনারা আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন, আল্লাহ যেন সেই দায়িত্বের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক আমাদের দেন।

এর আগে সকাল ১১টায় কৃষি বাণিজ্য মেলার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজের (কুল ময়েজ) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল কিতাব মন্ডলের (লিচু কিতাব) সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক, বাংলাদেশ কৃষক সমিতির উপদেষ্টা আলহাজ্ব খায়রুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রেজিনুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান প্রমুখ। এর আগে মেলাপ্রাঙ্গণ ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram