ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৯
প্রকাশিত : মে ১৮, ২০২৬
আপডেট: মে ১৮, ২০২৬
প্রকাশিত : মে ১৮, ২০২৬

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

এসআই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান উড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাগান্না গ্রামের মৃত তেহের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

নিহতের প্রতিবেশিরা বলছেন, সকালে বাড়িতে ধান পরিষ্কারের (উড়ানোর) কাজ করছিলেন মজিবর খাঁ। এ সময় তিনি একটি ইলেকট্রিক ফ্যানের সাহায্যে ধান উড়ানোর চেষ্টা করেন। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি চালু না হওয়ায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হন, পরে ফ্যানটি তার বুকের ওপর পড়ে যায়। স্বামীকে এ অবস্থায় দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান স্ত্রী মোমেনা বেগম। তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে দু’জনেরই মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলকে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram