

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের বাড়ির পাশের ভৈরব নদীর পানিতে ডুবে আব্দুর রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে। রহমান তার বাবা আব্দুল জব্বারের একমাত্র সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে উঠানে বসে খেলছিল রহমান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের ভৈরব নদী থেকে শিশুটিকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর সংবাদ পাইনি।

