ঢাকা
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০২
প্রকাশিত : মে ১১, ২০২৬
আপডেট: মে ১১, ২০২৬
প্রকাশিত : মে ১১, ২০২৬

যশোরে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শহিদ জয়, যশোর: যশোর-সাতক্ষীরা সড়কের শার্শা উপজেলার উলসীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে যশোর নাভারন সাতক্ষীরা সড়কের উলসীর খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীনুর রহমান (৩৫) ও তোজাম্মেল হোসেন (৪২)। শাহীনুর রহমান শার্শা উপজেলার উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে ও তোজাম্মেল হোসেন একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে।

শার্শা থানার পুলিশ জানায়, নাভারন থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) সঙ্গে উলশী থেকে নাভারনগামী একটি প্লাটিনা মোটরসাইকেলের (সাতক্ষীরা-হ-১৩-৮১৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরোহী তোজাম্মেল হোসেনকে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেননি। নাভারন হাইওয়ে থানার ইনচার্জ গোপাল বাবু মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।

বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যশোরের বাইরে আসছি সাক্ষী দিতে। সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনেছি, তবে বিস্তারিত আমার জানা নেই।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram