ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৪
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬
আপডেট: এপ্রিল ২২, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে ইউপি সদস্য অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা এলাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে অপহরণ করেছে সংঘবদ্ধ ডাকাতদল। অপহৃত ব্যক্তি রোস্তম আলী ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। আজ বুধবার (২২ এপ্রিল) ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোস্তম আলী ঈদগাঁও থেকে ঈদগড়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণের পরপরই অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram