ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩০
প্রকাশিত : এপ্রিল ৩, ২০২৬
আপডেট: এপ্রিল ৩, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৩, ২০২৬

নওগাঁয় মেয়ের শ্বশুরবাড়ির স্বজনদের হামলায় বাবা নিহত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের হামলায় গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৌর চন্দ্র উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের ওমিনি চন্দ্রের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা গৌর চন্দ্র তার মেয়ে রাখি রানীকে প্রায় ৬/৭ বছর আগে একই উপজেলার গাবনা গুদইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই রাখি তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন, তবে তার স্বামী ঢাকায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে রাখিকে তার শ্বশুর শ্রী তশুরাম, ভাশুর উৎপল, ননদ পুষ্পা রানী ও মনা রানীসহ পরিবারের অন্যান্য সদস্যরা নির্যাতন করে আসছিলেন। গতকাল আবারও রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং সারারাত তাকে ঘরে ঢুকতে দেওয়া দেয়নি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌর চন্দ্র তার ছেলে পলাশসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করেন। এ সময় মেয়ের শ্বশুর বাড়ির স্বজনরা উত্তেজিত হয়ে গৌর চন্দ্র, তার ছেলে, মেয়ে ও স্ত্রীকে মারধর করে।

একপর্যায়ে গৌর চন্দ্র দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে গৌর চন্দ্রের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন এবং তার ছেলে পলাশও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪৫ মিনিটে গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram