ঢাকা
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৪
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬
আপডেট: মার্চ ১৬, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজয়ের পর এবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ।

রোববার (১৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জসহ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তারা (নতুন প্রশাসক) প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি আসবে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে হারুনুর রশীদকে নিয়োগ দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে যোগদানের কথা রয়েছে বলে জানান হারুনুর রশীদের ব্যক্তিগত সহকারী।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসন থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন হারুনুর রশীদ। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হওয়ার আগে হারুনুর রশীদ বিএনপি যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশীদ ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ১২৭০৩৭ ভোট।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram