ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৮
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৬
আপডেট: মার্চ ১৫, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে ছেলের হাতে বাবা খুন, মা ও বোন গুরুতর আহত

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে বাঁশের গোড়ালির আঘাতে ছেলের হাতে বাবা খুন হয়েছে। ওই ঘটনায় বাবাকে বাঁচাতে এসে মা ও বোন তার মারপিটে গুরুত্বর আহত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬ টায় উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামে এ ঘটেছে। ওই ঘটনায় জনতা ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. তুহিন রেজা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত আক্কাস আলী (৫৫) বফলগাড়ি গ্রামের বাসিন্দা। আহত মা আবেদা বিবি ও বোন সাবানা বেগম। আর অভিযুক্ত ছেলে গোলাপ হোসেন (৩২)। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে গোলাপ হোসেন তার বাবা আক্কাস আলীর কাছে কয়েকদিন ধরে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করে আসছেন। কিন্তু বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে ছেলে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে শনিবার ইফতারের পূর্ব মুহুর্তে নিজ বাড়িতে প্রথমে বাঁশের গোড়ালি দিয়ে মারপিট শুরু করে, পরে দা ও চাকু দিয়ে বাবা আক্কাস আলীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে বাবা মাটিতে পড়ে গেলে তার মা আবেদা বিবি ও বোন এগিয়ে আসে। তখন গোলাপ হোসেন তাদের দুইজনকেও মারপিট করতে থাকে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গোলাপকে আটক করে। সেই সাথে তাদের তিনজনকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসকরা তাদের তিনজনের শাররীক অবস্থার বেগতিক বুঝে তড়িঘড়ি করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে বগুড়ার মোকামতলা নামক স্থানে বাবা আক্কাস আলী মারা যায়। মা ও বোনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

তবে স্থানীয়দের ভাষ্য আলাদা, তারা বলছেন গোলাপ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তাকে পাবনা মানষিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে আসার পর সে মাঝে ভালই ছিল কিন্তু গত কয়েকদিন ধরে আবার পাগলামো শুরু করেছে। এলাকার লোকজন তাকে পাগল গোলাপ বলেই জানেন।

প্রতিবেশী বাবলু হোসেন বলেন, গোলাপ আসলেই পাগল। পাবনা থেকে আসার পর ভালই ছিল। ওর বাবা কয়েকদিন আগে কয়েক শতক জমি বিক্রি করেছে। সেই টাকা দেখে গোলাপ মোটরসাইকেল কিনতে চায়। ওর বাবা না দেওয়ায় আজ এই ঘটনা ঘটায়। আসলে গোলাপের চিকিৎসা করা দরকার।

ছেলের হাতে বাবা খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত গোলাপ হোসেনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram