ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৫
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৬
আপডেট: মার্চ ১৩, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৬

সোনামসজিদ চেকপোস্টে পায়ুপথে স্বর্ণের বার নেয়ার সময় একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‎চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্টে পায়ুপথ হতে দুইটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।

‎আটককৃত ব্যক্তি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সানি মাই (২৭)।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যার সময় বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী মোঃ সানি সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত যাচ্ছিল। এসময় তার আচরণ-গতিবিধি সন্দেহজনক হলে সেখানে কর্মরত বিজিবি সদস্যরা তাকে আর্চওয়ে মেটাল ডিটেকটর দিয়ে চেকিং করলে তার কাছে ধাতব দ্রব্য থাকার বিষয়টি ধরা পড়ে।

পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ হতে বাংলাদেশী খাঁটি স্বর্ণ খোঁচিত ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বার ২টির বাজার মূল্য প্রায় ৫৪ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎৫৯ বিজিবি’র অধিনায়ক আরো জানান, রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বার দুটি ভারতে পাচার করা হচ্ছিল। চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করলেও বিজিবি'র তল্লাশি এড়াতে বিফল হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram