ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৫
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬
আপডেট: মার্চ ১১, ২০২৬
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় আড়াই বছর আগে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যাককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়৷

দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, সদরের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।

অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, বিগত ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার পাকুল্লা এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছে। এছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram