ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪৮
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬
আপডেট: মার্চ ৪, ২০২৬
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মাহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার (৪ মার্চ) বিকালে জেলা ও দায়রা জজ হায়দার আলী খন্দকার আসামির অনুপস্থিতিতে (পলাতক) মামলার রায় প্রদান করেন। মাহিদুর শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের এক অভিযানে তার নিজ বাড়ি থেকে ২৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক হন মাহিদুর। এ ঘটনায় ওইদিন র‍্যাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান হয়ে বাদী শিবগঞ্জ থানায় মামলা করেন। ২০২১ সালর ৩১ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক জুয়েল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram